General Science GK Mock Test Question Answer - Part 02
Important General Science MCQ | সাধারণ বিজ্ঞান গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর
প্রিয় বন্ধুরা,
আজকের এই পর্বে আমরা নিয়ে এসেছি সাধারণ বিজ্ঞানের (General Science) ২৫টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর। এই প্রশ্নগুলি পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যা থেকে সংগৃহীত, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন - WBCS, Railway Group D, NTPC, WBP Constable, KP, এবং PSC Clerkship-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার প্রস্তুতির মান যাচাই করার জন্য এই সেটটি অনুশীলন করুন। প্রতিটি প্রশ্নের নিচে সঠিক উত্তরটি আলাদা রঙে হাইলাইট করে দেওয়া হয়েছে যাতে আপনাদের পড়তে সুবিধা হয়। নিয়মিত এই ধরণের জিকে প্র্যাকটিস সেট অনুশীলন করলে পরীক্ষায় সাফল্য পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের সাধারণ বিজ্ঞান জিকে পর্বটি।
বিজ্ঞান মকটেস্ট পর্ব ০২
০১. নিম্নের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ ?
(ক) অ্যাড্রিনালিন গ্রন্থি
(খ) মিউকাস
(গ) সেরুমিনাস
(ঘ) সেবাসিয়াস
সঠিক উত্তর: (ক) অ্যাড্রিনালিন গ্রন্থি হলো অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ।
০২. মানবদেহে রক্তের pH মান কত ?
(ক) 6.5
(খ) 7.5
(গ) 8.2
(ঘ) 8.5
সঠিক উত্তর: (খ) মানবদেহে রক্তের pH মান হলো ৭.৫।
০৩. শ্বাসমূল কোন উদ্ভিদে দেখা যায় ?
(ক) ম্যানগ্রোভ
(খ) চিরহরিৎ
(গ) পর্ণমোচী
(ঘ) সরলবর্গীয়
সঠিক উত্তর: (ক) শ্বাসমূল ম্যানগ্রোভ উদ্ভিদে দেখা যায়।
০৪. পেলেগ্রা কোন ভিটামিনের অভাবে হয় ?
(ক) ভিটামিন A
(খ) ভিটামিন B3
(গ) ভিটামিন B5
(ঘ) ভিটামিন D
সঠিক উত্তর: (খ) পেলেগ্রা ভিটামিন B3 এর অভাবে হয়।
০৫. সোডিয়াম বাই কার্বনেটের রসায়নিক সংকেত কি ?
(ক) Na2HCO3
(খ) NaHCO2
(গ) NaHCO3
(ঘ) Na3HCO
সঠিক উত্তর: (গ) সোডিয়াম বাই কার্বনেটের রসায়নিক সংকেত NaHCO3।
০৬. বরফ গলনের লীনতাপ কত ?
(ক) 50 cal/gm
(খ) 75 cal/gm
(গ) 80 cal/gm
(ঘ) 90 cal/gm
সঠিক উত্তর: (গ) বরফ গলনের লীনতাপ 80 cal/gm।
০৭. শব্দের বেগ কোন মাধ্যমে বেশি হয় ?
(ক) শূণ্যে
(খ) তরলে
(গ) গ্যাসে
(ঘ) কঠিন
সঠিক উত্তর: (ঘ) শব্দের বেগ কঠিন মাধ্যমে বেশি হয়।
০৮. মিথাইল অ্যালকোহলের রাসায়নিক সংকেত কি ?
(ক) CH3OH
(খ) CHOH
(গ) CH2OH
(ঘ) CH2OH3
সঠিক উত্তর: (ক) মিথাইল অ্যালকোহলের রাসায়নিক সংকেত CH3OH।
০৯. Radiology কি সংক্রান্ত বিদ্যা ?
(ক) তেজস্ক্রিয়তা
(খ) পদার্থের বৈদ্যুতিক রোধতা
(গ) অতিক্রান্ত দূরত্ব
(ঘ) শ্রাব্যতা
সঠিক উত্তর: (ক) Radiology তেজস্ক্রিয়তা সংক্রান্ত বিদ্যা।
১০. নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত ?
(ক) ৪
(খ) ৭
(গ) ৯
(ঘ) ১৬
সঠিক উত্তর: (খ) নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা ৭।
১১. মানুষের প্রধান রেচন বস্তুটি হল-
(ক) ইউরিয়া
(খ) ক্রিয়েটিন
(গ) কারবন-ডাই-অক্সাইড
(ঘ) ইউরিক অ্যাসিড
সঠিক উত্তর: (ক) মানুষের প্রধান রেচন বস্তুটি হল ইউরিয়া।
১২. কেঁচোর রেচন অঙ্গ হল-
(ক) ত্বক
(খ) নেফ্রেডিয়া
(গ) ফ্লেমকোশ
(ঘ) সবুজ গ্রন্থি
সঠিক উত্তর: (খ) কেঁচোর রেচন অঙ্গ হল নেফ্রেডিয়া।
১৩. স্বাভাবিক মূত্রে থাকে না –
(ক) ইউরিয়া
(খ) ক্রিয়েটিন
(গ) গ্লুকোজ
(ঘ) কিটোন বডি
সঠিক উত্তর: (গ) স্বাভাবিক মূত্রে গ্লুকোজ থাকে না।
১৪. কোন উপক্ষারটি ম্যালেরিয়া রোগ নিরাময়ে ব্যবহার হয় ?
(ক) রেসারপিন
(খ) মরফিন
(গ) নিকোটিন
(ঘ) কুইনাইন
সঠিক উত্তর: (ঘ) কুইনাইন উপক্ষারটি ম্যালেরিয়া রোগ নিরাময়ে ব্যবহার হয়।
১৫. কোন উপক্ষারটি মানুষের রক্ত চাপ কমাতে ব্যবহার হয় –
(ক) কুইনাইন
(খ) নিকোটিন
(গ) মরফিন
(ঘ) রেসারপিন
সঠিক উত্তর: (ঘ) রেসারপিন উপক্ষারটি মানুষের রক্ত চাপ কমাতে ব্যবহার হয়।
১৬. টেলিস্কোপের নলের উভয়প্রান্তে কী থাকে ?
(ক) উত্তল লেন্স
(খ) অবতল লেন্স
(গ) সম উত্তল লেন্স
(ঘ) সম অবতল লেন্স
সঠিক উত্তর: (ক) টেলিস্কোপের নলের উভয়প্রান্তে উত্তল লেন্স থাকে।
১৭. কোনো বস্তু থেকে তাপ বিকিরণের হার সর্বোচ্চ হয় যদি তার তলটি হয় ?
(ক) সাদা
(খ) মসৃণ
(গ) মসৃণ কিন্তু কালো
(ঘ) অমসৃণ কিন্তু কালো
সঠিক উত্তর: (ক) কোনো বস্তু থেকে তাপ বিকিরণের হার সর্বোচ্চ হয় যদি তার তলটি সাদা হয়।
১৮. তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে-
(ক) থার্মোস্ট্যাট
(খ) মোটর
(গ) ডায়নামো
(ঘ) রেক্টিফায়ার
সঠিক উত্তর: (খ) তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে মোটর।
১৯. একটি উত্তল লেন্সে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে সবচেয়ে কম দূরত্ব হল ?
(ক) 4f থেকে বেশী
(খ) 4f থেকে কম
(গ) 2f এর সমান
(ঘ) 4f এর সমান
সঠিক উত্তর: (গ) একটি উত্তল লেন্সে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে সবচেয়ে কম দূরত্ব হল 2f এর সমান।
২০. একটি আবদ্ধ পাত্রে কোনো আদর্শ গ্যাসের আয়তন দ্বিগুন ও তাপমাত্রাও দ্বিগুন করা হলে, ওই গ্যাসের চাপ ?
(ক) অপরিবর্তিত থাকবে
(খ) দ্বিগুন হবে
(গ) এক-চতুর্থাংশ হবে
(ঘ) চারগুন হবে
সঠিক উত্তর: (ক) গ্যাসের চাপ অপরিবর্তিত থাকবে।
২১. কোন রাশির একক ডাইন সেকেন্ড ?
(ক) বল
(খ) ভরবেগ
(গ) শক্তি
(ঘ) ক্ষমতা
সঠিক উত্তর: (গ) শক্তির একক ডাইন সেকেন্ড।
২২. বাহ্যিক চৌম্বকক্ষের প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্তি রাখতে ব্যবহৃত হয় ?
(ক) কাঁচের আচ্ছাদন
(খ) রবারের আচ্ছাদন
(গ) পেতলের আচ্ছাদন
(ঘ) কাঁচা লোহার আচ্ছাদন
সঠিক উত্তর: (ঘ) বাহ্যিক চৌম্বকক্ষের প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্তি রাখতে কাঁচা লোহার আচ্ছাদন ব্যবহৃত হয়।
২৩. LCD এর পুরো নাম কী ?
(ক) লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে
(খ) লো কারেন্ট ডিসপ্লে
(গ) লাইট সার্কিট ডিসপ্লে
(ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর: (ক) LCD এর পুরো নাম লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে।
২৪. কোনো বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে বলা হয় ?
(ক) অপেক্ষিক তাপ
(খ) তাপগ্রহিতা
(গ) জলসম
(ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর: (খ) কোনো বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে বলা হয় তাপগ্রহিতা।
২৫. লেড পেন্টিং ধরে রাখতে নিম্নের কোনটি ব্যবহৃত হয়-
(ক) ওজোন
(খ) এমোনিয়া
(গ) নাইট্রিক এসিড
(ঘ) হাইড্রোজেন পার-অক্সাইড
সঠিক উত্তর: (ঘ) লেড পেন্টিং ধরে রাখতে হাইড্রোজেন পার-অক্সাইড ব্যবহৃত হয়।
Also Check::

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.