WB Yuba Sathi Prakalpa 2026 | বাংলার যুব সাথী প্রকল্প: মাসে ১৫০০ টাকা
Yuba Sathi Prakalpa 2026 | Yuba Sathi Prakalpa Eligibility, Documents, & How to Apply
প্রিয় বন্ধুরা,
আজকের এই পোস্টে বাংলার যুব সাথী প্রকল্প সম্পর্কিত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ সকল বিষয় বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। এখানে আলোচনা করা হয়েছে— যুব সাথী প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য কী, কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, কারা আবেদন করার যোগ্য নন, কীভাবে ধাপে ধাপে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কোন কোন প্রয়োজনীয় নথি লাগবে এবং প্রকল্পের ক্যাম্প কোথায় ও কবে বসবে। অর্থাৎ, যুব সাথী প্রকল্প সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সহজ ও স্পষ্টভাবে একত্রে উপস্থাপন করা হয়েছে, যাতে আবেদনকারীরা একটি স্বচ্ছ ধারণা পেতে পারেন।
বাংলার যুব সাথী প্রকল্প:
যুব সাথী প্রকল্প হলো বাংলার শিক্ষিত যুবক-যুবতীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিশেষ একটি উদ্যোগ। রাজ্যের যে সকল যুবক-যুবতী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েও এখনও চাকরি পাননি এবং কোনো স্কলারশিপ বা সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের অন্তর্ভুক্ত নন, তাদের জন্য এই প্রকল্প। ২১ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত যোগ্য প্রার্থীদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সাহায্য করা হবে।
এই অর্থ সরাসরি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কোনো চাকরি না পাওয়া পর্যন্ত সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই সহায়তা প্রদান করা হবে। আগামী ১লা এপ্রিল, ২০২৬ থেকে এই প্রকল্পের সুবিধা দেওয়া শুরু হবে।
আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা ভিত্তিক ক্যাম্পে পূরণ করা দরখাস্ত গ্রহণ করা হবে। ক্যাম্পের সময়— সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতীত)। নমুনা আবেদনপত্র ক্যাম্প থেকে এবং দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
যুব সাথী প্রকল্পে কীভাবে আবেদন করবেন:
আবেদন প্রক্রিয়া মূলত দুটি ধাপে সম্পন্ন হবে— প্রথমে অফলাইন ক্যাম্পের মাধ্যমে এবং পরবর্তীতে অনলাইন পোর্টালের মাধ্যমে।
পদ্ধতি ১: অফলাইন আবেদন (বিশেষ ক্যাম্প)
- আপনার নির্দিষ্ট ক্যাম্পে যান।
- আবেদনপত্র (ফর্ম) সংগ্রহ করুন।
- ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিসহ জমা দিন।
পদ্ধতি ২: অনলাইন আবেদন (আসন্ন)
- মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন।
- ব্যক্তিগত ও ব্যাঙ্ক তথ্য পূরণ।
- প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করা।
যুব সাথী প্রকল্পে আবেদনের যোগ্যতা:
কারা আবেদন করতে পারবেন:
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
- ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ।
- বর্তমানে কোনো কাজ বা সরকারি/বেসরকারি চাকরিতে নিযুক্ত থাকা চলবে না।
- আধার কার্ডের সাথে সংযুক্ত একটি সক্রিয় একক (Single) ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
কারা আবেদন করতে পারবেন না:
- পূর্ণকালীন নিয়মিত কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা।
- সরকারি কর্মচারী।
- যদি আপনি ইতিমধ্যে যুবশ্রী, বার্ধক্য/বিধবা ভাতা বা লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্প থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
- বয়সের প্রমাণ: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড/জন্ম সার্টিফিকেট/আধার কার্ড।
- পরিচয় ও ঠিকানা: ভোটার কার্ড/আধার কার্ড/রেশন কার্ড।
- শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট।
- ব্যাঙ্ক ডিটেইলস: আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য।
- ছবি: পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- অন্যান্য: ওটিপি ও স্ট্যাটাস আপডেটের জন্য বৈধ মোবাইল নম্বর।
গুরুত্বপূর্ণ তারিখ:
| বিষয় | তারিখ |
| আবেদন শুরু | ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ |
| আবেদন শেষ | ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ |
গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ:
| Description | Link |
|---|---|
| Application Form | Download |
| Camp List | Check |
(FAQ)
প্রশ্ন: যুব সাথী প্রকল্পের লক্ষ্য কী?
উঃ এই প্রকল্পের মূল লক্ষ্য হলো রাজ্যের বেকার যুবক-যুবতীদের পাশে দাঁড়ানো এবং তাদের কর্মসংস্থানের জন্য প্রস্তুত হতে সাহায্য করা।
প্রশ্ন: কবে থেকে বাংলার যুব সাথী প্রকল্প চালু হবে?
উঃ ১লা এপ্রিল, ২০২৬ থেকে।
প্রশ্ন: যুব সাথী প্রকল্পে আবেদনের বয়সসীমা কত?
উঃ ২১ থেকে ৪০ বছর।
প্রশ্ন: যুব সাথী ক্যাম্প কোথায় বসবে?
উঃ রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে এই বিশেষ ক্যাম্প বসবে।
প্রশ্ন: এই প্রকল্পে কি মেয়েরাও আবেদন করতে পারবে?
উঃ হ্যাঁ, যোগ্যতাসম্পন্ন সকল যুবক ও যুবতী আবেদন করতে পারবেন।
***বাংলার যুব সাথী প্রকল্প সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন, মতামত বা সংশয় থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমরা আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।
